কেঁদে ফেলেন শাকিব ।। কথা বলতে বলতে, শাকিব বলেন, ‘অনেক তো সহ্য করেছি। ওর সাথে অভিনয় করা যাবে না, করি নি। অনেক কথা শুনেছি। এখন শুধুমাত্র একটা ছবির কারণে হঠাৎ করে সারাদেশের মানুষের কাছে আমাকে ছোট করা হয়েছে। ‘
‘রংবাজ’ ছবিতে কেন বুবলি অভিনয় করছে? কেন অপুকে নেয়া হয় নি। আজকে সারাদিন আমি কেঁদেছি। আমার ছেলেকে এমন বিতর্কিতভাবে টিভি পর্দায় দেখতে চাই নি।’
এ সময় শাকিব বলেন, “আমি শাকিব খান, আমি সুপারস্টার। আমার সন্তান জয় এমন বিতর্কিতভাবে টিভি পর্দায় আসবে এটা আশা করিনি। আমার বিরুদ্ধে চক্রান্ত। এভাবে শাকিব খানকে হারানো যাবে না। হঠাৎ করেই ‘অপুর সংসার’ নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? খোঁজ নিয়ে দেখেন। আমার বিরুদ্ধে যারা রয়েছে, তাদের সঙ্গে হাত মিলিয়েছে অপু।”
বিনোদন ডেস্ক- বহু জল্পনা-কল্পনা সত্য প্রমাণ করে ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিবের সঙ্গে বন্ধুত্ব থেকে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু দীর্ঘ নয় বছর কেন বিয়ে ও দাম্পত্য জীবন নিয়ে লুকোচুরি—সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সে সব প্রশ্নের উত্তর দিয়েছেন শাকিব-অপু।
অপু বলেছেন, ‘টিভি লাইভে আসার কারণ আমার বিয়ে হয়েছে আমার বাচ্চা আছে। এমন খুশির সংবাদ সবাইকে জানাবার জন্য আমি সাংবাদিকদের সঙ্গে নিজের কথাগুলো শেয়ার করেছি।’ এ নিয়ে দিনভর নানা উত্তেজনার পর রাতে আরেকটি বেসরকারি টিভির ফোনো লাইভ অনুষ্ঠানে তাদের দু’জনকে একসঙ্গে পাওয়া গেছে। যেখানে তারা বিয়ে, সন্তানসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। পাঠকদের জন্য তাদের বক্তব্য তুলে ধরা হলো—
অনুষ্ঠানের শুরুতে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয় ঠিক কী কারণে আপনি নয় বছরের বিবাহিত জীবনের কথা গোপন রেখেছেন? উত্তরে অপু বলেন, ‘সে আমার স্বামী, সে কথা চিন্তা করে তাকে সাপোর্ট দিয়েছি। ইন্ডাস্ট্রির জন্য শাকিব-অপু একটি জুটি। সে কারণে ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থের কথা চিন্তা করে আমরা কাউকে আমাদের বিয়ের কথা বলতে পারিনি। কারণ আমিও একজন চলচ্চিত্রের মানুষ। ওই সময় ইন্ডাস্ট্রির জন্য আমাদের বেশ দরকার ছিল। কিন্তু আমার বাচ্চা হয়েছে। তার জীবন, তার বাবার পরিচয় জানার খুব দরকার। সে কারণে শেষ পর্যন্ত আমার সন্তানের কথা চিন্তা করেই আমি সবার সামনে বলতে বাধ্য হয়েছি। আমার বাচ্চা হয়েছে ৬ মাস। তারপরও আমি কাউকে বলতে পারিনি। কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে আমি ঠকেছি। তাই বাধ্য হয়ে বলতে হয়েছে আমার আর শাকিবের বিয়ে হয়েছে আমাদের সন্তান আছে। এতো লুকোচুরি আমি আর সহ্য করতে পারছি না।’
অপুকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না কেন? এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, ‘আমি তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছি না কেমন করে? চাকরের মতো গত নয় বছর তার প্রতিটি আবদার রক্ষা করেছি। সে বলেছিল, এ নায়িকা ওই নায়িকার সঙ্গে ছবি করা যাবে না। সে যার যার সঙ্গে কথা বলতে নিষেধ করেছে তাদের প্রত্যেকের সঙ্গে ছবি আমি স্টপ করে দিয়েছি।’

No comments:
Post a Comment